কাচালং শুকনা মরিচ গুড়া ( ১০০ গ্রাম)

(0 reviews)
Brand
Kachalong

Inhouse product


Price
৳100.00 ৳105.00 /100 gm -5%
Quantity
(496 available)
Total Price
Share

Reviews & Ratings

0 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

বিবরন : বাঙালীর রসনা বিলাসে রান্নার অন্যতম সংযোজন মরিচ। রান্নার ক্ষেত্রে মিষ্টি মরিচের ঐতিহ্য সুদীর্ঘ কালের।মরিচ অতি প্রাচীন মসলা। মরিচের আদি নিবাস মেক্সিকো হলেও বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই এর চাষ হয়ে থাকে। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা মরিচের পরিবর্তে  প্যাকেট জাত গুঁড়া মরিচ রান্নার কাজে ব্যবহার করছে। BSTI (Bangladesh Standard and Testing Institution) অনুমোদিত কাচালং মরিচ গুড়া চট্টগ্রাম এর হাটহাজারি অঞ্চলে চাষকৃত উৎকৃষ্ট মানের মরিচ হতে নিজস্ব তত্বাবধায়নে আইডিএফ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র,মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে স্থাপিত আইডিএফ ফুড প্রসেসিং প্লান্ট হতে প্রক্রিয়জাত ও মোড়কীকরন করা হয়।

কাচালং মিষ্টি মরিচের গুঁড়ার বিশেষত্ব –

  • লাল মরিচ এর সেরা জাত কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়।
  • আকর্ষণীয় লাল টকটকে রঙ, কম ঝাল এবং মিষ্টি ঘ্রাণ-এই তিনের সমন্বয়ে এই মরিচ।
  • নিজস্ব তত্ত্বাবধানে বোটা ছাড়িয়ে নিজস্ব ফুড প্রসেসিং প্লান্ট হতে প্রক্রিয়াজাত ও মোড়কীকরন করা হয়।
  • উৎপাদনের প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে থাকে
  • রং, গন্ধ ও স্বাদে ১০০% প্রাকৃতিক

সংরক্ষণ পদ্ধতি: মশলা তাজা ও গন্ধ ভাল রাখার জন্য প্যাকেটটি কেটে বায়ু প্রতিরোধক পাত্রে সংগ্রহ করুন। প্যাকেজিং এর তারিখ হতে এক বছর পর্যন্ত এর মেয়াদ থাকে। ফলে সঠিক ভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়।

 পুষ্টিগুণ : ১০০ গ্রাম মরিচ গুড়ায় ভিটামিন-সি  ৩০ মিলিগ্রাম, শ্বেতসার  ৩৩ গ্রাম, আঁশ  ২৫-৩০ গ্রাম, স্নেহ   ৬-১১ গ্রাম, ক্যারোটিন ২০০-২০০০০ এ ইউ, থয়ামিন  ০.৬ মিলিগ্রাম, রাইবোফ্লেভিন  ০.৫ মিলিগ্রাম, নায়াসিন  ১২.০ মিলিগ্রাম