Inhouse product
পণ্যের নাম: অর্গানিক ছুরি শুঠকি
উৎপাদনকারীর নাম
: মোকাদ্দেছুর রহমান
পণ্যের উৎস: নাজিরারটেক, কক্সবাজার।
বিবরন:
· কক্সবাজর
এর নাজিরারটেক এর শুটকি পল্লী থেকে সরাসরি সংগ্রহকৃত আইডিএফ সদস্যদের উৎপাদিত বিষমুক্ত
অর্গানিক ছুরি শুটকি।
·
অর্গানিক
শুঁটকি বাজারে প্রচলিত শুঁটকি থেকে অপেক্ষাকৃত উজ্জ্বল ও অধিক চকচকে। এই শুঁটকিতে ফ্যাটি
এসিড ভেঙ্গে গ্লিসারিন হয়, যার ফলে শুঁটকিতে পঁচা মাছের গন্ধ থাকেনা।
·
স্বাস্থ্য
সম্মত অত্যাধুনিক ড্রাইয়ার মেশিনে শুকিয়ে ফেলা হয় বিধায় এতে খনিজ উপাদানের পুষ্টিগুণের
কোনো তারতম্য হয়না । এতে লবণ ব্যবহার করা হয়না বলে স্বাদ ভালো থাকার পাশাপাশি ওজনেও
হালকা হয়।
সংরক্ষণ পদ্ধতি : সংরক্ষণের পূর্বে শুঁটকির অপ্রয়োজনীয়
অংশ যেগুলো খাওয়া হয় না সেগুলো কেটে ফেলে দিতে হবে। এবার শুঁটকি গুলোকে কয়েক ঘণ্টা
রোদে শুকিয়ে নিতে হবে। এর ফলে ক্ষতিকারক জীবাণু গুলো আর থাকবে না। এরপরে কোনো
প্লাস্টিকে জড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। এভাবে রাখলে শুঁটকি প্রায় ২-৩ মাস
পর্যন্ত ভালো থাকবে। এছাড়া ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে ডিপ ফ্রিজে সংরক্ষণ
করতে পারলে ৫-৬ মাস পর্যন্ত ভালো থাকে।
পুষ্টিমাণ : অর্গানিক ছুরি শুঁটকিতে প্রোটিন ৫৭.৩৯%,
লিপিড ১৬.৭৯%, পানি ২০.১৮%, কার্বোহাইড্রেট ০.৪৬%, আঁশ ৫.১৮% বিদ্যমান।